← All posts
Software

প্রতি মাসে বাড়িওয়ালাদের যে সমস্যাগুলো ভোগায় — এবং সমাধান

16 April 2026·1 min read·Maruf Prince

বাংলাদেশে বাড়িওয়ালা হওয়া মানে শুধু ভাড়া তোলা না। প্রতি মাসে একটা পুরো অফিসের কাজ একা সামলানো — হিসাব রাখা, বিল করা, বকেয়া মনে রাখা, আর ভাড়াটেদের সাথে সম্পর্ক ঠিক রাখা। যারা ১০টার বেশি ফ্ল্যাট ম্যানেজ করেন, তারা জানেন এই কাজটা কতটা ক্লান্তিকর হতে পারে।

এই পোস্টে বাংলাদেশের বাড়িওয়ালাদের সবচেয়ে কমন সমস্যাগুলো নিয়ে কথা বলব — এবং কীভাবে ডিজিটাল সমাধান এই যন্ত্রণা কমাতে পারে।

বাড়িওয়ালাদের ৬টি সবচেয়ে বড় সমস্যা

  1. কে দিল, কে দেয়নি — প্রতি মাসের সবচেয়ে বড় ধাঁধা

১৫-২০ জন ভাড়াটের পেমেন্ট ট্র্যাক করা খাতায় বা মাথায় রাখা কঠিন। কেউ ক্যাশ দেয়, কেউ bKash-এ পাঠায়, কেউ ব্যাংকে। মাসের শেষে গিয়ে বোঝা যায় কারো দুই মাসের বকেয়া জমে গেছে — অথচ তাকে আগে কিছু বলাই হয়নি।

2. বিদ্যুৎ বিলের হিসাব — সাবমিটার থাকলে আরও জটিল

যাদের বাড়িতে প্রতিটি ফ্ল্যাটের জন্য আলাদা সাবমিটার আছে, তাদের প্রতি মাসে প্রতিটি মিটার রিডিং নিতে হয়, গত মাসের রিডিং বিয়োগ করতে হয়, ইউনিট বের করতে হয়, তারপর রেট দিয়ে গুণ করে বিল বের করতে হয়। ১০টির বেশি ফ্ল্যাটে এই কাজটা মানে ঘণ্টার পর ঘণ্টা শুধু হিসাবে।

3. প্রতিটি ফ্ল্যাটের আলাদা ভাড়া ও শর্ত

কোনো ফ্ল্যাট ৮,০০০, কোনোটা ১২,০০০, কোনোটা ১৫,০০০ — প্রতিটির ভাড়া আলাদা। কারো সার্ভিস চার্জ আছে, কারো নেই। কেউ গ্যাস বিল দেয়, কেউ দেয় না। এই তথ্যগুলো মাথায় রেখে প্রতি মাসে সঠিক বিল তৈরি করা প্রায় অসম্ভব।

4. বকেয়া জমে যাওয়া

কোনো মাসে একজন ভাড়াটে হয়তো রাশের মধ্যে ছিল। বাইরে দেখা হলো আর বাইরেই হাতে ভাড়া দিয়ে চলে গেল। এখন ৫০০ টাকা কম দিল — হয়তো ভুলে, হয়তো ইচ্ছা করে। সেটা যদি রেকর্ড না হয়, পরের মাসে মনে থাকার সম্ভাবনা কম। এভাবে ছোট ছোট বকেয়া জমতে জমতে বড় অঙ্কে দাঁড়ায়।

5. হাতে স্লিপ লেখা

সব হিসাব করার পর প্রতিটি ভাড়াটেকে আলাদা করে স্লিপ লিখে দিতে হয়। ভাড়া + বিদ্যুৎ + বকেয়া + সার্ভিস চার্জ = মোট। এই স্লিপ লেখার কাজটা সময়সাপেক্ষ, আর যেকোনো জায়গায় একটু ভুল হলে ভাড়াটের সাথে ঝামেলা আর নাহলে নিজের কিছু টাকা গচ্ছা।

6. ভাড়াটে বদলের সময় ইতিহাস হারিয়ে যাওয়া

পুরনো ভাড়াটে চলে গেলে তার পেমেন্ট হিস্ট্রি, ডিপোজিট, বকেয়া — সব তথ্য কোথায় থাকে? খাতায়? ফোনের নোটে? নতুন ভাড়াটে আসার সময় সব গুছিয়ে নেওয়া বড় ঝামেলা।

"যতই সাবধান থাকি, প্রতি মাসে কোথাও না কোথাও একটু ভুল হয়ই। ভাড়াটে এসে ধরিয়ে দিলে বিব্রত হতে হয়। আর নিজে ধরতে না পারলে টাকা যায়।"

সমাধান কী?

এই সমস্যাগুলোর মূলে একটাই কারণ — পুরো প্রক্রিয়াটা মানুষের স্মৃতি আর হাতের উপর নির্ভরশীল। মানুষ ভুল করে। কিন্তু সফটওয়্যার করে না।

ঠিকানা — বাংলাদেশের বাড়িওয়ালাদের জন্য বানানো ভাড়া ব্যবস্থাপনা সফটওয়্যার

ঠিকানা (thikana.top) তৈরি হয়েছে বাংলাদেশের বাস্তবতা মাথায় রেখে — সাবমিটার বিলিং, আলাদা ভাড়া, বকেয়া ট্র্যাকিং, আর বাংলায় স্লিপ। এক জায়গা থেকে সব ম্যানেজ করুন।

⚡স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল

মিটার রিডিং দিন — ইউনিট থেকে টাকা পর্যন্ত সব হিসাব নিজে নিজে হয়

📊বকেয়া ট্র্যাকিং

কার কত বাকি, কতদিন ধরে — সব এক স্ক্রিনে

🧾ডিজিটাল স্লিপ

প্রিন্ট করুন বা সরাসরি ভাড়াটেকে হোয়াটসএ্যাপে পাঠিয়ে দিন

🏘️একাধিক বাড়ি

একাধিক বিল্ডিং, শত শত ভাড়াটে — একটি অ্যাকাউন্ট থেকে

📱মোবাইল ফ্রেন্ডলি

ফোন থেকেই সব কাজ করুন — ল্যাপটপ লাগবে না

📁পেমেন্ট হিস্ট্রি

প্রতিটি ভাড়াটের পুরো পেমেন্ট রেকর্ড সংরক্ষিত থাকে

Managing rental properties in Bangladesh involves far more than collecting rent. From reading individual sub-meters and calculating electricity bills, to tracking arrears across dozens of tenants with different rents and service charges — landlords spend hours every month on manual calculations prone to human error. Thikana (thikana.top) is a tenant management software built specifically for Bangladeshi landlords, automating billing, tracking dues, and generating digital payment slips — all in one place.

শেষ কথা

বাংলাদেশে লক্ষাধিক বাড়িওয়ালা প্রতি মাসে এই একই কাজগুলো হাতে করছেন। সময় যাচ্ছে, ভুল হচ্ছে, টাকা যাচ্ছে। ডিজিটাল সমাধান এখন আর শুধু বড় কোম্পানির জন্য না — আপনার ৮ ফ্ল্যাটের বাড়ির জন্যও।

মাসের সেই ঝামেলার দিনটা আর আগের মতো থাকার দরকার নেই।

বিনামূল্যে শুরু করুন

আজই ঠিকানা ব্যবহার করে দেখুন

ক্রেডিট কার্ড লাগবে না। সেটআপ করতে ৫ মিনিট।

www.thikana.top

ভাড়াটে ম্যানেজমেন্ট বাড়িওয়ালা সফটওয়্যার ভাড়া হিসাব বাংলাদেশ সাবমিটার বিল হিসাব বকেয়া ভাড়া ট্র্যাকিং ভাড়ার রসিদ tenant management software Bangladesh rent management app Bangladesh thikana.top

MP

Maruf Al Hossain Prince

Founder, ilmsoft.tech · MSc @ IUT

Share

More Posts